English Version
Subscription - Advertisement
  Home   Feedback   Contact Us
Sunday 05 September 2010
রোববার   -  ৫ সেপ্টেম্বর ২০১০   -  ২১ ভাদ্র ১৪১৭   -  ২৫ রমজান ১৪৩১
সর্বশেষ শিরোনাম     
সাড়ে ২৮ কোটি টাকায় কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনায় নতুন প্রকল্প  |  ২০১২ সালে চট্টগ্রাম মহানগরীর পানির সংকট নিয়ন্ত্রণে আসবে  |  কুতুবদিয়া চ্যানেলে জলদস্যুর কবলে ফিশিং ট্রলার ৮ জেলে গুলিবিদ্ধ  |  চট্টগ্রাম বন্দর অচলের হুমকি সরকার সমর্থক শ্রমিক সংগঠনের  |  বান্দরবানে জনবসতির অভ্যন্তরে ৫ হাজার তামাক চুল্লি   |  মন্ত্রীসভা পুনর্গঠনের দাবি জানালেন কর্ণেল অলি   |  টেকনাফে জমজমাট চোরাচালান: এবছরেই আটক ৫০কোটি টাকার পন্য  |  নৌ-মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি থেকে বিতর্কিতদের অপসারণের দাবি  |  আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত  |  হালিশহর থেকে ২৭ টি চোরাই রিকশা ও বেবিটেক্সি উদ্ধার   |  
উপকূল ও সমুদ্র উদ্বাস্তু ও আদিবাসী পর্যটন পানি ও জ্বালানী পরিবেশ যাতায়াত ও যোগাযোগ কর্পোরেট শেয়ার বাজার রাজনীতি প্রবাস জীবন Chittagonian in USA/UK
প্রবাস জীবন
- আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত 2010-08-20 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
চট্টগ্রাম আগস্ট ২০ ( চিটাগংটুডে ডটকম ) সংযুক্ত আরব আমিরাতে আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার স্থানীয় গ্রীণ দরবার রেস্টুরেন্টের হলরুমে পরিষদের সভাপতি প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে মহান জাতীয় শোকদিবস পালিত হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলও।
পরিষদের যুগ্ম সম্পাদক মহিউদ্দিনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা প্রকৌশলী আশিষ বড়ুয়া। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, বঙ্গুবন্ধু স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ রিপন, মুহাম্মদ তৌফিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাকি খুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে জাতীকে কলঙ্ক মুক্ত করতে হবে। বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
 Print    
- বিমানের চট্টগ্রাম- কুয়েত রুটে ফ্লাইট চালুর দাবী 2010-07-05 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
কুয়েত, জুলাই ৬, (চিটাগাংটুডে ডটকম)চট্টগ্রাম থেকে কুয়েতে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবী করেছেন চট্টগ্রাম সমিতি কুয়েত।সম্প্রতি এই দাবীতে কুয়েতে চট্টগ্রাম সমিতি, কুয়েত সংবাদ সম্মেলন ও অনান্য কর্মসূচী পালন করেছে। এই দাবীতে কুয়েত প্রবাসী চাটগামীরা বিভিন্ন কর্মসূচী হাতে নিচ্ছে বলে সমিতি সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম সমিতি কুয়েতের সভাপতি জাফর আহমদ চৌধুরী চিটাগাংটুডে ডটকমকে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি শহরে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও গুরুত্বপূর্ন কুয়েতের সাথে কোন ফ্লাইট রাখা হয়নি। যার ফলে চট্টগ্রামের কুয়েত প্রবাসীরা ঢাকা হয়ে কয়েকটি শহর ঘুরে চট্টগ্রামে আসতে হয়।
বর্তমানে চট্টগ্রামের চল্লিশ হাজার মানুষ কুয়েতে অবস্থান করছে উল্লেখ করে জাফর আহমদ জানান, চট্টগ্রাম- কুয়েত রুটে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের সপ্তাহে দুই থেকে তিনটি ফ্লাইট অনায়াসে চলতে পারে।
গত ২৭ জুন কুয়েত-চট্টগ্রাম রুটে সরাসরি বাংলাদেশ বিমানের ফাইট চালুর দাবীতে চট্টগ্রাম সমিতি,কুয়েত কুয়েত সিটির গুলশান হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মঈন উদ্দিন সুমন, শেখ এহছানুল হক খোকন, স্বদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ করিম ও মৃত্তিকা সম্পাদক কবি সেলিম রেজা ।
সংবাদ সম্মেলনে ৪০ হাজার চট্টগ্রাম বাসীর দাবী কুয়েত-চট্টগ্রাম রুটে সরাসরি বিমান ফাইট চালু করার দাবী জানানো হয়।
এতে চট্টগ্রামবাসী সহ কুমিল্লা, চাঁদপুর, লক্ষিপুর, নোয়াখালী, ফেনীর লক্ষাধিক কুয়েত প্রবাসী উপকৃত হবে । সরকার আয় করবে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এক সময় এই রুটে বিমানের ফ্লাইট চালু থাকলেও উড়োজাহাজ সংকটের কারনে তা বন্ধ করে দেয়া হয়।বাণিজ্যিকভাবে লাভজনক হওয়াতে কুয়েত এয়ারওয়েজ সম্প্রতি এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালু করেছে।
 Print    
- অবিলম্বে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ সংসদীয় কমিটির 2009-08-10 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ রোববার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, "আমরা মন্ত্রণালয়কে চলতি বছরের মধ্যে প্রবাসীদের জন্য ব্যাংক স্থাপন করতে বলেছি। বাংলাদেশ ব্যাংকের মতামত অনুযায়ী ব্যাংকটিকে টেকসই করার জন্য অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর মতো বিভিন্ন কার্যক্রম রাখার সুপারিশ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রবাসীরা সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে প্রস্তাবিত ব্যাংকটি তাদের জন্য বিশেষ স্কিম চালু করবে। এছাড়া প্রবাসীরা দেশে ফেরার পর ব্যাংকটি তাদের ঋণ পেতে সহায়তা করবে।
ক্ষমতাসীন মহাজোট সরকার বিগত নির্বাচনে প্রবাসীদের কল্যাণে একটি বিশেষায়িত ব্যাংক স্থাপনের প্রতিশ্র"তি দিয়েছিলো।
 Print    
Designed & Developed By
HSSOFT
  Copyright © 2009, Chittagong Today.
All Rights reserved.
Home | About Us | Contact Us | Sitemap | Admin Login | Feedback | Subscription | User Policy | Terms & Conditions