|
|
| - ওসি কোতোয়ালীকে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি |
2010-06-07 |
|
|
চট্টগ্রাম, জুন ৭ (চিটাগাংটুডে ডটকম) আচরণবিধি লংঘনের দায়ে চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিনকে অন্যত্র বদলির জন্য স্বরাষ্ট্র মণ্ত্রনালয়কে চিঠি দিয়েছে ইলেকশন কমিশন (ইসি)। সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইসির উপ-সচিব জেসমিন টুলী ওই চিঠি দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির স্মারক নং-পৌর-১/১(১১)সিক বদলী/২০১০/১১৩/৭ জুন ২০১০। ওসি মহিউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ভোট চাওয়াসহ আচরণবিধি লংঘনের সুনিদিষ্ট অভিযোগ আনা হয়।
ওই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানকে। |
| |
|
| - স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদের ভোটার প্রতি এক টাকা বাজেট |
2010-06-07 |
|
|
চট্টগ্রাম, জুন ৭(চিটাগাংটুডে ডটকম) চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রত্যেক ভোটার প্রতি এক টাকা বাজেট করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ সাজ্জাদ জোহা। তাঁর এ বাজেট আর বাড়বে না বলেও তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান। তিনি বলেন, গনতন্ত্রের জন্য নেতৃত্বের পরিবর্তনর অবশ্যক । সে জন্য আমি পরিবর্তনের অঙ্গিকার নিয়ে নির্বাচনে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছি। তিনি বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মূল দু জন প্রার্থীই দলীয়। এ ছাড়া তাঁরা উভয়েই কর্পোরেশনের ক্ষমতায় ছিলেন। তাদের শাসনকাল নগরবাসী দেখেছে। সে জন্য নগরবাসী এবার পরিবর্তনের অঙ্গিকার নিয়ে তৃতীয় ব্যক্তিকে নির্বাচিত করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে তাঁর নির্বাচনে বাজেট কত জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তাঁর নির্বাচনী বাজেট মাত্র ১৭ লাখ টাকা। হিসাব করে দেখা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটার রয়েছে ১৭ লাখ। এ জন্য প্রতি ভোটারের পিছনে এক টাকা করে ব্যয় নির্ধারন করেছেন তিনি। এই বাজেট দিয়ে নির্বাচনী কাজ সম্পন্ন করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আমার ব্যক্তিগত বাজেট । তিনি বলেন, আমি কোন দলের প্রার্থী নই এ জন্য কোন রাজনৈতিক দল থেকে আমি কোন টাকা গ্রহন করিনি। যে বাজেট আমি ঘোষনা করেছি এটা আমার সম্পুর্ন ব্যক্তিগত তহবিল থেকে খরচ হবে। এ ছাড়া কারো সাথে সমঝোতা করে আমি কোন সময় আমার প্রার্থীতা প্রত্যাহারও করব না। তিনি পরিবর্তনের অঙ্গিকার নিয়ে নতুন নেতৃত্বের প্রত্যাশায় তাঁর চশমা প্রতীকে ভোট দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। |
| |
|
| - মহিউদ্দিনের সমর্থনে চষে বেড়াচ্ছেন ঢাকার নেতা ও বুদ্ধিজীবিরা |
2010-06-06 |
|
 বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন |
চট্টগ্রাম, জুন ৬ (চিটাগাংটুডে ডটকম) নাগরিক কমিটি মনোনীত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রচারনায় অলিগলি চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতা ও ঢাকার বুদ্ধিজীবিরা। রোববার নগরীর বিভিন্ন এলাকায় মহিউদ্দিন চৌধুরীর পক্ষে পথসভা ও গনসংযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও, অওয়ামীলীগ সমর্থিত বুদ্ধিজীবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন। রোববার সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল, জাহাঙ্গীর সাত্তার টিংকু ও আলহাজ্ব বদিউল আলম প্রচারনায় অংশ নিয়েছেন। নগরীর সিইপিজেড এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রেখেছেন মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রিয় অন্য নেতারা। এই সময় তারা বলেন, ঢাকার মেয়রের তুলনায় চট্টগ্রাম মেয়র অনেক বেশি কাজ করেছেন এলাকার জন্য। সাবেক মেয়র মহিউদ্দিনকে তারা চট্টগ্রামবাসীর জন্য আশির্বাদ হিসেবে উল্লেখ করেন। নগরীর হালিশহর ফল্যাতলী বাজার এলাকায় মহিউদ্দিনের সমর্থনে নাগরিক কমিটির পথসভায় বক্তব্য রাখেন, মুনতাসির মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালাহ উদ্দিন প্রমুখ। এখানকার পথসভায় বক্তব্য কালে মুনতাসির মামুন বলেন, মহিউদ্দিন প্রমান করেছেন তিনি ছাড়া চট্টগ্রাম অচল। তাই আরো বেশি উন্নয়ন চাইলে মহিউদ্দিন চৌধুরীকে ভোট দিন। সিইপিজেড এলাকার পথসভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, জাতির স্বার্থ পরিপন্থী কোন কাজ আমি কখনো করিনি। ইপিজেডের পরিবেশ কখনো আমি অশান্ত হতে দেয়নি। আগামীতে নির্বাচিত হলে গার্মেন্টস শ্রমিকদের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। |
| |
|
| - বান্দরবানে একই পণ্যের তিনদফা টোল: বিপাকে কৃষক |
2010-06-06 |
|
 বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন |
বান্দরবান , আলাউদ্দিন শাহরিয়ার জুন ৬, (চিটাগাংটুডে ডটকম) বান্দরবানে একই পণ্যের উপর তিন দফায় টোল ট্যাক্স আদায় করা হচ্ছে। টোল আদায় নিয়ে জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মধ্যে সমন্বয় না থাকায় এই টোল নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। কৃষক ও ব্যবসায়ী সূত্রে জানাগেছে, কৃষি পণ্য বাজারের আনার সময় নদীর ঘাটে, বাজারে তোলার পর আরেকবার এবং শহর থেকে কৃষি পণ্য ও সামগ্রি জেলার বাইরে নেওয়া সময় মেঘলা এলাকার আরও একবার টোল আদায় করা হচ্ছে। কৃষকরা অভিযোগ করেছেন, টোল দিতে অস্বৃকিতি জানালে অনেক সময় তাদের মারধর পর্যন্ত করা হয়। সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা সাংবাদিকদের জানিয়েছিলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মধ্যে সমন্বয় বৈঠক হয়েছে। একটি পণ্যর উপর শুধুমাত্র একবার টোল ট্যাক্স আদায় করা হবে এবং একমাত্র জেলা পরিষদ সেই টোল আদায় করতে পারবে। ট্যাক্সের অংশ সমন্বয় করে অনুপাতিক হারে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাকে দেওয়া হবে। চলতি জুনমাস থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু খবর নিয়ে দেখা গেছে আজও উপজেলা পরিষদ ব্যাতিত অন্য তিনটি সংস্থা সমানতালে টোল ট্যাক্স আদায় করছে। শুধু তাই নয় কর্তৃপক্ষ চলতি বছর ২০০৭-২০০৮ অর্থ বছরের ইজারায় বিগত বছর গুলোর চেয়ে ৫০% কর/ট্যাক্স বৃদ্ধি করেছে। জেলা কৃষক সমিতির সভাপতি মোঃ ওসমান গণি জানান, দীর্ঘ ১০ বছর একই হারে টোল-ট্যাক্স আদায় করা হলেও ২০০৭-২০০৮ সাথে হঠাৎ এক দফায় ৫০% ট্যাক্স বৃদ্ধি করায় কৃষক এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদ টোল পয়েন্ট গুলো নতুনভাবে ইজারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট সংস্থা গুলো। ফলে তিনটি সংস্থার রশি টানাটানিতে সামগ্রিক ভাবে ক্ষতির শিকার হচ্ছে কৃষক এবং ব্যবসায়ীরা। একারনে নতুন করে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কৃষক সমিতির নেতৃবৃন্দরা। |
| |
|
| - রাজস্থলীতে ইউপিডিএফের সাথে বন্ধুক যুদ্ধে দু’জেএসএস নেতা হতাহত |
2010-06-03 |
|
|
রাঙ্গামাটি,জুন ৩,(চিটাগংটুডেডটকম) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বাজারে বৃহস্প্রতিবার সকালে ইউপিডিাফের সাথে প্রায় ঘন্টাব্যপী বন্ধুক যুদ্ধে দু’জেএসএস নেতা হতাহত হয়েছে । নিহতের নাম আনন্দ তংচংগ্যা(৩০) ও আহতের নাম পলাশ চাকমা(২৯)। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাবিব ঘটনার জানিয়েছেন, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে হঠাত্ জেএসএস ও ইউপিডিএফ’র বন্ধুক যুদ্ধ শুরু হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠাই দু’দলের বন্ধুক যুদ্ধে জেএসএস’র এক নেতা ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আনন্দ তংচংগ্যা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেণারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত পলাশ চাকমাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়। রাজস্থলী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।প্রকাশ্য বন্ধুক যুদ্ধে হতাহতের ঘটনায় এলাকার জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে রাজস্থলী থানায় মামলা হয়েছে । |
| |
|
| - মানহানী মামলায় জামিন পেলেন বিরোধী দলীয় চিফ হুইপ |
2010-05-30 |
|
|
চট্টগ্রাম মে, ৩১ (চিটাগাংটুডে ডটকম) চট্টগ্রামে মানহানী মামলায় জামিন পেয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি সাংসদ জয়নাল আবেদীন ফারুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ভিওআইপি ব্যবসা করার অভিযোগ করায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে এ মানহানী মামলা করা হয়। এদিকে রোববার জামিন নিতে এসে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সত্য কথা বলায় আমার বিরুদ্ধে এই হয়রানী মামলা করা হয়েছে। যতই মামলা দেওয়া হোক আমি সত্য কথা বলেই যাবো। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি সাংসদ জয়নাল আবেদীন ফারুক। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক হুইপ ও বিএনপি নেতা ওয়াহিদুল আলম, চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি দস্তগীর চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত ও বিএনপি নেতা আবু সুফিয়ান।
এছাড়াও সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক জেলা পিপি এনামুল হক, বিএনপি পন্থী আইনজীবী কাশেম চৌধুরী, ফজলুল হক বাবুল, শফিউল মোরশেদ, আবুল কালাম ও আব্দুর রাজ্জাকসহ শতাধিক আইনজীবী। বেলা ১১ টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমানের আদালতে হাজির হয়ে ওই মানহানী মামলায় জামিন প্রার্থনা করেন জয়নাল আবেদীন। ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।
|
| |
|
| - জঙ্গল ছলিমপুরের কথিত ছিন্নমূল নেতা আক্কাস ক্রসফায়ারে নিহত |
2010-05-24 |
|
 বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন |
চট্টগ্রাম, ২৪ মে (চিটাগাংটুডে ডটকম): চট্টগ্রামের জঙ্গলছলিমপুর বস্তির কতিথ ছিন্নমূল নেতা আক্কাস আলী রাবের ক্রসফায়ারে মারা গেছে। রোববার বিকেলে ঢাকায় গ্রেফতার করে রাতেই তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সাব-ইন্সপেক্টর জহুর জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আক্কাস মারা যায়। পুলিশ জানায়, সোমবার ভোর ৪টায় নগরীর চান্দগাঁও এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে সে মারা যায়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত আক্কাসের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের উপকন্ঠে জঙ্গল ছলিমপুর এলাকায় কয়েক হাজার একর সরকারী পাহাড়ী ভূমি দখল করে প্লট আকারে বিক্রীর অভিযোগ আছে। জঙ্গল ছলিমপুর ছিন্নমূল সমবায় সমিতির নামে আক্কাসের নেতৃত্বে একটি বাহিনী এইসব ভূমি দখল করে বলে পুলিশ সূত্র জানিয়েছে। বর্তমানে এই বস্তিতে কয়েক হাজার ছিন্নমূল পরিবার বসবাস করছে। তার বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামী, সীতাকুণ্ড ও হাটহাজারী থানায় ১৪টি মামলা রয়েছে। সাবেক চাকরিচ্যূত বন বিভাগে প্রহরীর আক্কাস ১৯৯১ সালে থেকে জঙ্গলছলিমপুরে ছিন্নমূল বস্তিতে বসবাস শুরু করে।পর্যায় ক্রমে সে এই বস্তি তে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করে। বিগত বিএনপি সরকারের আমল থেকে সে ওই জায়গা ছিন্নমূল মানুষের পুন:বাসনের জন্য সরকার থেকে বন্দোবস্তি নেয়ার চেষ্টা চালিয়ে আসছিল। এ জায়গাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে আক্কাস বাহিনীর একাধিক সংর্ঘষের ঘটনা ঘটেছে। |
| |
|
| - হালদায় ডিম ছেড়েছে রুই জাতীয় মাছ |
2010-05-23 |
|
 বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন |
চট্টগ্রাম, মে ২৩(চিটাগাংটুডে ডটকম) রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়া শুরু করেছে মা মাছ। শনিবার বিকাল থেকে ডিম ছাড়া শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কয়েক ‘শ সংগ্রহকারীরা হালদায় মা মাছের ডিম সংগ্রহে নেমে পড়েছেন। স্থানীয় ডিম সংগ্রহকারী সূত্র জানায়, গত ছব্বিশ ঘন্টায় তুমুল বৃষ্টিও বজ্রপাতে হালদা নদীতে পানির তীব্র স্রোতের সৃষ্টি হয়। এই প্রবাহের কারনে হালদার নোয়াহাট থেকে কাটাখালী এলাকায় কিছু ডিমের নমুনা পাওয়া যায়। শনিবার বিকাল সাড়ে ৪ টায় পুরালিয়া খাল, কুমিরা খালের মুখ, আজিমার ঘাট, শহীদ খালের বাঁক, রামদাশ হাট, নাপিতের ঘাটাসহ বিভিন্ন স্থানে স্বল্প পরিমাণে ডিম ছেড়েছে মা মাছ বলে সংগ্রহকারীরা জানিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে মা মাছ ডিম ছাড়ছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতে হালদার আশপাশে প্রবল স্রোত সৃষ্টি হয় যা রুই জাতীয় মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়। শনিবার থেকে তার লক্ষন দেখা দিয়েছে। শনিবার বিকাল থেকে রেনু সংগ্রহকারীরা হালদায় নেমে পড়ে। রোববার দুপুর পর্যন্ত অনেকটা উতসব মূখর পরিবেশে রেনু সংগ্রহ করে হালদা পাড়ের মানুষ। সরকারী মতস্য দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কি পরিমান রেনু সংগ্রহ হয়েছে তা পরিমাপের প্রক্রিয়া শুরু করেছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। |
| |
|
| - ট্রান্সফরমারে আগুন, বান্দরবানে পানি সরবরাহ বন্ধ |
2010-05-22 |
|
|
বান্দরবান, মে ২২(চিটাগাংটুডে ডটকম) বান্দরবানে বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পৌর পানি সরবরাহ কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাতে নিউগুলশান এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার আগুন লেগে পুড়ে গেছে। এ কারণে পৌর পানি সরবরাহ বন্ধ রয়েছে। তিনি জানান, বান্দরবানে ২২ শতাধিক গ্রাহককে ২৬ ভাগে বিভক্ত করে পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু বিদ্যুৎ সমস্যার কারণে অধিকাংশ সময় নির্ধারিত দিনে পানি সরবরাহ করা সম্ভব হয় না।
নিয়ম অনুযায়ী প্রতিটি এলাকায় একদিন অন্তর পানি সরবরারের নিয়ম থাকলেও শনিবার পর্যন্ত নোয়াপাড়া, বনরুপা এবং হাফেজঘোনা এলাকায় টানা ৫ দিন পানি সরবরাহ করা হয়নি। একারণে উক্ত এলাকা গুলোতে খাবার পানির সংকট দেখা দিয়েছে। অপরদিকে পানি সরবরাহ সচল রাখতে অর্ধ কোটি টাকা ব্যয়ে কেনা জেনারেটরটি দীর্ঘ ৫ বছর ধরে অকার্যকর পড়ে আছে। জেনারেটটি ক্রয়ে জেলা পরিষদ ও জনস্বাস্থ্য বিভাগ ব্যাপক দূর্নীতির আশ্রয় নিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। |
| |
|
| - বর্ষণে বান্দরবানে টেলিযোগাযোগে বিপর্যয়, পাহাড় ধ্বস |
2010-05-22 |
|
|
বান্দরবান, মে ২২, (চিটাগাংটুডে ডটকম) বান্দরবানে টানা বর্ষণে বিভিন্ন স্থানে পাহাড় ধসের সৃষ্টি হয়েছে। অপরদিকে টানা বর্ষণে জেলার ৭ উপজেলার সাথে জেলা সদরের টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। শনিবার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানছি এবং রোয়াংছড়ি উপজেলার টিএন্ডটি ল্যান্ড ফোন গুলো বিকল হয়ে পড়েছে। শুক্রবার থেকে টানা দুদিনের বর্ষণে জেলার রুমা, থানছি, রোয়াংছড়ি উপজেলার সড়ক এবং বান্দরবান-কেরানীহাট চট্টগ্রাম সড়কের অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে রাস্তায় নেমে আসায় অভ্যন্তরিন সড়ক যোগাযোগ ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা। এছাড়াও লামা উপজেলার আজিজনগর, রুমা এবং সদর উপজেলার ইসলামপুর, কসাইপাড়া, কালাঘাটা এবং হাফেজঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে আজিজনগর এবং রুমায় কয়েকটি বসতবাড়ি বিধস্ত হওয়ার খবর পাওয়া গেলেও প্রানহানীর কোন ঘটনা ঘটেনি। এবিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জামান প্রতিবেদককে জানিয়েছেন, পাহাড় ধসের ঝুকিপূর্ন এলাকা গুলো থেকে লোকজনদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়রা প্রশাসনের নির্দেশ মানছে না এবং আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে টানা বর্ষণ অব্যাহত থাকায় জেলা সদরের শেরেবাংলা নগর, সুইচগেইট এলাকাসহ অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। |
| |
|
| - কক্সবাজারে ‘ভূঁয়া ক্যাপ্টেন’সহ ৩ প্রতারক গ্রেপ্তার |
2010-05-21 |
|
|
কক্সবাজার, মে ২১ (চিটাগাংটুডে ডটকম) কক্সবাজারে সেনাবাহিনীর ‘ভূঁয়া’ ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার দায়ে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার মডেল থানা পুলিশ শুক্রবার বিকালে শহরের অভিজাত হোটেল সী-প্যালেস থেকে ওই তিনজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার এস এম সালামত উল্লাহর ছেলে এস এম ওয়ালিউল্লাহ (৩৩), চট্টগ্রামের কোতোয়ালি এলাকার আবদুল লতিফের ছেলে আবদুল মান্নান (৩২) ও ঢাকার মোহাম্মদপুর এলাকার মৃত মীর মোহাম্মদ নেওয়াজের ছেলে সাখাত নেওয়াজ (৩২)। কক্সবাজার মডেল থানা সূত্র জানায়, হোটেল সী-প্যালেসের মহাব্যবস্থাপক এনামুল হক খানের অভিযোগের প্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টায় হোটেলের ২৭৩ নং কক্ষ থেকে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। হোটেলের মহাব্যবস্থাপক এনামুল হক খান লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ওই তিন ব্যক্তি ১৯ মে থেকে তার হোটেলের ২৭৩ নং কক্ষে উঠেন। এদের মধ্যে এস এম ওয়ালিউল্লাহ শুক্রবার দুপুরে নিজেকে সেনা বাহিনীর ক্যাপ্টেন দাবি করে হোটেল মহাব্যবস্থাপককে বিভ্রান্ত করার অপচেষ্টা চালান। তারা দাবি করেন, সেনা বাহিনীর একটি স্পেশাল টিম বিশেষ প্রয়োজনে কক্সবাজারে অবস্থান করছেন। তারা ওই দলেরই সদস্য। পরে হোটেল মহাব্যবস্থাপক সংশ্লিষ্ট দপ্তর গুলোতে খবর নিয়ে ওই নামের কোন ক্যাপ্টেনের পরিচয় না পেয়ে কক্সবাজার মডেল থানাকে অবহিত করেন। কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস জানান, সামরিক গোয়েন্দা সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তারকৃতদের ‘ভূঁয়া’ পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
|
| |
|
| - কাপ্তাই হ্রদে ডুবে এক ছাত্রের মৃত্যু |
2010-05-21 |
|
|
রাঙ্গামাটি,মে ২১, (চিটাগাংটুডে ডটকম) বেড়াতে এস শহরের পর্যটন এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম অগ্রজ্যোতি মজুমদার(১৬)। শুক্রবার পুলিশ তার মৃতদৃহ উদ্ধার করেছে। সে গত বৃহস্পতিবার দপুরে হ্রদে সহপার্টিদের সাথে স্নান করতে নেমে তলিয়ে যায়। পুলিশ ও পর্যটন কর্র্তপক্ষ জানিয়েছে, নিহত অগ্রজ্যোতি উইলিয়াম কেডি একাডেমীর ১০ম শ্রেণীর ছাত্র এবং চট্টগ্রামের পাথরঘাটার সুদীপ্ত মজুমদারের পুত্র। ২৩সহপার্টির সাথে রাঙ্গামাটি বেড়াতে এসে গত বৃহস্পতিবার সাড়ে ৪টায় হ্রদে স্নান করতে নেমে তলিয়ে যায়। শুক্রবার দুপুর ১২টায় পুলিশ তার লাশ উদ্ধার করে পুলিশ ও পর্যটন কর্র্তপক্ষ জানিয়েছে, নিহত অগ্রজ্যোতি উইলিয়াম কেডি একাডেমীর ১০ম শ্রেণীর ছাত্র এবং চট্টগ্রামের পাথরঘাটার সুদীপ্ত মজুমদারের পুত্র। ২৩সহপার্টির সাথে রাঙ্গামাটি বেড়াতে এসে গত বৃহস্পতিবার সাড়ে ৪টায় হ্রদে স্নান করতে নেমে তলিয়ে যায়। শুক্রবার দুপুর ১২টায় পুলিশ তার লাশ উদ্ধার করে |
| |
|
| - বান্দরবানে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ৩ |
2010-05-20 |
|
|
বান্দরবান মে ২০,(চিটাগাংটুডে ডটকম)অল্পের জন্য বেঁচে গেলেন বান্দরবানের সদর উপজেলা চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা প্রশাসক। বৃহস্পতিবার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় জেলা আইনশৃঙ্খলা মিটিংএ যাওয়ার পথে লোহাগাড়ার চুনতি এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িকে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ট্রাক ধাক্কা দিলে গাড়িটি রাস্তারপাশে ছিটকে পড়ে। এসময় গাড়িতে থাকা সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান এবং গাড়ির ড্রাইভার আহত হয়েছে। |
| |
|
| - টেকনাফে সন্ত্রাসি হামলায় ২ পুলিশসহ আহত ৩ |
2010-05-20 |
|
|
কক্সবাজার, মে ২০ (চিটাগাংটুডে ডটকম) কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে মামলার তদন্ত করতে গিয়ে সন্ত্রাসি হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারি উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্য। বুধবার সন্ধ্যায় টেকনাফের হাবিরছড়া এলাকায় এই ঘটনা ঘটছে। পুলিশ এখনো পর্যন্ত কোন হামলাকারিকেই গ্রেপ্তার করতে পারেনি। সন্ত্রাসি হামলায় আহত পুলিশ সদস্য সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইমাম হোসেন, পুলিশ কনস্টেবল ময়ছিং ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যানের বোন জামাই চৈদারিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কনস্টেবল ময়ছিং এর ব্রেইনে অপারেশন করা হচ্ছে। তার অবস্থা আশংকাজনক। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় শতাধিক সুপারি গাছ কাটা নিয়ে দায়ের করা একটি মামলার তদন্ত করতে গিয়েছিলেন সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইমাম হোসেন। ওই সময় তদন্তকারি কর্মকর্তা মামলার বাদী লোকমান হাকিমের সুপারি বাগানে গেলে প্রতিপক্ষ আবদুল হাকিম, তার ছেলে আবদুল আমিন, রফিক, আবদুল খালেক ও আব্দুল মালেক সশস্ত্র হামলা চালায়। তিনি জানান, সন্ত্রাসি হামলায় দুস্কৃতিকারিরা দা, ছুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তা ইমাম হোসেন, কনস্টেবল ময়ছিং ও উত্তর লম্বরীর চৈদারিকে কুপিয়ে মাটিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মামলার বাদী লোকমান হাকিম জানান, তিনি ও তার ভাই আবদুল হাকিম দু’জনেই পৈত্রিক সম্পত্তির সমান অংশিদার। কিন্তু তার অংশে গড়ে তোলা সুপারি বাগানের শতাধিক গাছ কেটে ফেলে আবদুল হাকিম ও তার ছেলেরা। এই ঘটনায় তিনি মামলা করেছিলেন। তিনি জানান, ইতিপূর্বেও স্থানীয় শালিসে আবদুল হাকিম ও তার ছেলেরা স্থানীয় ইউপি সদস্য কবির আহমদসহ অন্যদের নাজেহাল করে। টেকনাফ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ হামলাকারিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনো (বৃহস্পতিবার বিকাল ৫টা) কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানিয়েছেন, টেকনাফ শহরতলির হাবিরছড়া এলাকা ছেড়ে পালিয়েছে পুরুষ সদস্যরা। ওই গ্রামটি এখন পুরুষ শূণ্য হয়ে পড়েছে। কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম সালাহউদ্দীন জানান, হামলাকারিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
তিনি জানান, সন্ত্রাসি হামলায় আহত দুই পুলিশ সদস্যকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সহকারি উপ-পরিদর্শক ইমাম হোসেনের অবস্থা কিছুটা উন্নতি হলেও কনস্টেবল মংছিং এর অবস্থা এখনো আশংকাজনক। তার ব্রেইন অপারেশন চলছে।
|
| |
|
| - কক্সবাজারে ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে হত্যা |
2010-05-14 |
|
|
কক্সবাজার, মে ১৪ (চিটাগাংটুডে ডটকম) কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কক্সবাজারের রামু উপজেলাধীন দড়্গিণ মিঠাছড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন দক্ষিণ মিঠাছড়ি চরপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে নুর আহমদ (৪৫)।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, নুর আহমদ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চেইন্দা স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ৭/৮ জন উৎপেতে থাকা দুস্কৃতিকারি তাকে ছুরিকাঘাত করে এবং লোহার রড দিয়ে আঘাত করে। তিনি জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ১০টার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানত্মরের নির্দেশ দেয়া হয়। চট্টগ্রাম নেয়ার পথে চকরিয়ার ডুলাহাজারা এলাকায় তার মৃত্যু হয়। রামু থানার ওসি জানান, এই ঘটনায় দক্ষিণ মিঠাছড়ির এজাহার মিয়ার ছেলে দুদু মিয়াকে প্রধান আসামি করে ১২ জনের বিরম্নদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে।
|
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 Next |
|
|
|
|