English Version
Subscription - Advertisement
  Home   Feedback   Contact Us
Sunday 05 September 2010
রোববার   -  ৫ সেপ্টেম্বর ২০১০   -  ২১ ভাদ্র ১৪১৭   -  ২৫ রমজান ১৪৩১
সর্বশেষ শিরোনাম     
সাড়ে ২৮ কোটি টাকায় কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনায় নতুন প্রকল্প  |  ২০১২ সালে চট্টগ্রাম মহানগরীর পানির সংকট নিয়ন্ত্রণে আসবে  |  কুতুবদিয়া চ্যানেলে জলদস্যুর কবলে ফিশিং ট্রলার ৮ জেলে গুলিবিদ্ধ  |  চট্টগ্রাম বন্দর অচলের হুমকি সরকার সমর্থক শ্রমিক সংগঠনের  |  বান্দরবানে জনবসতির অভ্যন্তরে ৫ হাজার তামাক চুল্লি   |  মন্ত্রীসভা পুনর্গঠনের দাবি জানালেন কর্ণেল অলি   |  টেকনাফে জমজমাট চোরাচালান: এবছরেই আটক ৫০কোটি টাকার পন্য  |  নৌ-মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি থেকে বিতর্কিতদের অপসারণের দাবি  |  আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত  |  হালিশহর থেকে ২৭ টি চোরাই রিকশা ও বেবিটেক্সি উদ্ধার   |  
শিক্ষা
উপকূল ও সমুদ্র উদ্বাস্তু ও আদিবাসী পর্যটন পানি ও জ্বালানী পরিবেশ যাতায়াত ও যোগাযোগ কর্পোরেট শেয়ার বাজার রাজনীতি প্রবাস জীবন Chittagonian in USA/UK
শিক্ষা
- প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে: মেয়র 2010-08-10 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
চট্টগ্রাম,আগষ্ট ৯(চিটাগাংটুডে ডটকম) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে সংঘর্ষ, উত্তপ্ত পরিবেশ ও নানা বিষয় নিয়ে সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের সাথে সিটি মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মেয়র বলেন যে কোন মূল্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে।
সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর-ই-এলাহী, প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর ইফতেখার আহমদ খান, কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির প্রায় অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন,যে কোন মূল্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিধান ও লেখাপড়ার পরিবেশ বজায় রাখতে হবে। তারা সেশনজট নিরসন, ফ্যাকাল্টিতে ডীন নিয়োগ, মিলন স্যারের পূর্নবহাল, আহত ছাত্রদের সুচিকিৎসা, কনভোকেশনের আয়োজন, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্য ফ্যাকাল্টির সাথে বিবিএ ফ্যাকাল্টির বৈষম্য দূরীকরণ, অভিভাবক সম্মেলনের আয়োজন প্রভৃতি বিষয়ে দ্রম্নত ব্যবস্থা নেবার জন্য দাবী জানান।
ছাত্রদের দাবী ও বক্তব্যের প্রেক্ষিতে সিটি মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় একটি সুনামধারী খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান। যে কোন মূল্যে এই প্রতিষ্ঠানের পরিবেশ বজায় রেখে এর ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে হবে।
তিনি বলেন- সম্পূর্ন দলীয় রাজনীতি মুক্ত পরিবেশে এই শিড়্গা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করবে এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ অক্ষুন্ন রাখা হবে।
বৈঠকে প্রিমিয়িার বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনের উদ্যোগ, ফ্যাকাল্টির ডীন ও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, দামপাড়া ক্যাম্পাসের নীচতলা থেকে সি.এন.জি. ষ্টেশন সরিয়ে নেয়া, আগামী জানুয়ারি মাসে কনভোকেশনের আয়োজন, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, বিবিএর ৫জন অধ্যাপক নিয়মিত ক্লাস করা, অভিভাবক সম্মেলনের আয়োজন প্রভৃতি বিষয়ে সিটি মেয়র ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয় ।
 Print    
Designed & Developed By
HSSOFT
  Copyright © 2009, Chittagong Today.
All Rights reserved.
Home | About Us | Contact Us | Sitemap | Admin Login | Feedback | Subscription | User Policy | Terms & Conditions