English Version
Subscription - Advertisement
  Home   Feedback   Contact Us
Sunday 05 September 2010
রোববার   -  ৫ সেপ্টেম্বর ২০১০   -  ২১ ভাদ্র ১৪১৭   -  ২৫ রমজান ১৪৩১
সর্বশেষ শিরোনাম     
সাড়ে ২৮ কোটি টাকায় কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনায় নতুন প্রকল্প  |  ২০১২ সালে চট্টগ্রাম মহানগরীর পানির সংকট নিয়ন্ত্রণে আসবে  |  কুতুবদিয়া চ্যানেলে জলদস্যুর কবলে ফিশিং ট্রলার ৮ জেলে গুলিবিদ্ধ  |  চট্টগ্রাম বন্দর অচলের হুমকি সরকার সমর্থক শ্রমিক সংগঠনের  |  বান্দরবানে জনবসতির অভ্যন্তরে ৫ হাজার তামাক চুল্লি   |  মন্ত্রীসভা পুনর্গঠনের দাবি জানালেন কর্ণেল অলি   |  টেকনাফে জমজমাট চোরাচালান: এবছরেই আটক ৫০কোটি টাকার পন্য  |  নৌ-মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি থেকে বিতর্কিতদের অপসারণের দাবি  |  আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত  |  হালিশহর থেকে ২৭ টি চোরাই রিকশা ও বেবিটেক্সি উদ্ধার   |  
উপকূল ও সমুদ্র উদ্বাস্তু ও আদিবাসী পর্যটন পানি ও জ্বালানী পরিবেশ যাতায়াত ও যোগাযোগ কর্পোরেট শেয়ার বাজার রাজনীতি প্রবাস জীবন Chittagonian in USA/UK
যাতায়াত ও যোগাযোগ
- চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩ 2010-06-06 
চট্টগ্রাম, জুন ৬, (চিটাগাংটুডে ডট কম): চট্টগ্রামের বোয়ালখালী এবং মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। আহত হয়েছে আরো ৩ জন। গতরাতে উক্ত সড়ক দূর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট ব্রিজ এলাকার বোয়ালখালী থানার বাদামতলীতে গতরাত ১২ টার দিকে দ্রুতগামী ট্রাক ও সিএনজি বেবী ট্রেক্সীর মধ্যে মুখোমুখি সংর্ঘষ হলে ট্রেক্সীটি দুমড়ে মুচড়ে ট্রাকের নীচে ঢুকে পড়ে এতে ঘটনাস্থলে লোকমান (৩২)নামে একজন মারা যায়। ৪ জন আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় ইদ্রিস (৩৭) নামে আরো একজন। আহতরা হলো রাজন, ইলিয়াস ও অজ্ঞাতনামা একজন। নিহত লোকমানের পিতার নাম আব্দুল হামিদ, ইদ্রিসের পিতার নাম নূরুল হক। আহত নিহতদের সকলের বাড়ী বোয়ালখালী থানার গুমদন্ডি এলাকায়।
এদিকে এর আগে নগরীর সদরঘাট এলাকায় অপর এক সড়ক দূর্ঘটনায় মারা যায় দুই পথচারী। তাদের এক জনের নাম জানাগেছে তিনি হলেন, মোহাম্মদ মুকবুল, বাড়ী কুমিল্লার দাউদকান্দি এলাকায়। ডবলমুরিং থানার এস আই মুলবুলুর রহমান জানান, হঠাৎ একটি ট্রাক সদরঘাট মোড়ে সোনালী ব্যাংকের পার্শ্বে দুই পথচারীকে চাপা দিয়ে রাস্তার পার্শ্বে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। এতে ঐ এলাকায় রাতে বেশ কিছুক্ষণ যানজট লেগে ছিল।
 Print    
- অবশেষে শুরু হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রশস্তকরন 2009-12-05 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
চট্টগ্রাম, ডিসেম্বর ৫(চিটাগাংটুডে ডটকম) দীর্ঘ তিন বছরের জটিলতা পেরিয়ে অবশেষে এক হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হতে যাচ্ছে। ২০১২সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে।
২০০৫ সালের ২৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ডাকা চট্টগ্রাম মহাসড়ক চার লেনে করার প্রকল্পটির নীতিগত অনুমোদন দিলেও নানা জটিলতার কারনে ঠিকাদার নিয়োগ ও অনান্য জটিলতা নিরসনে তিন বছরেরও বেশি সময় লেগেছে।
গত কয়েক বছর ধরে সংস্কার না হওয়াতে দেশের প্রধান প্রবেশ পথ চট্টগ্রাম বন্দরের সাথে দেশের বাকী অংশের যোগাযোগের প্রধান এই সড়কটির এখন বলতে গেলে বেহাল দশা। এক সময় যেখানে এই সড়কে ঢাকা- চট্টগ্রাম যাতায়তে ৫ ঘন্টা সময় লাগতো এখন সেখানে ৮ থেকে ১০ঘন্টার মত সময় লাগছে।
ট্রান্ক রোড় হিসেবে পরিচিত দেশের প্রধান এই সরবরাহ লাইনে বানিজ্যিক নগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারসহ ১৮টি জেলার মানুষ রাজধানীতে যাওয়া আসা করছে।
চট্টগ্রাম বন্দরে মালামাল আনা নেয়া করা প্রায় ৪হাজার ট্রাকসহ এই সড়কে প্রতিদিন চলাচল করছে ২৫ হাজারের বেশি যানবাহন
জাপান দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন প্রকল্পের অর্থ যোগান দিচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সড়কটির দাউদকান্দি সড়কের পূর্ব অংশ থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ২০০ কি:মি: রাস্তা ১০টি প্যাকেজে ভাগ করে তা নির্মাণের জন্য দরপত্র খতিয়ে দেখে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বিদেশি প্রতিষ্ঠানকে ৭টি ও দুটি স্থানীয় প্রতিষ্ঠানকে ৩টি কাজ দেওয়া হচ্ছে।
আগামী ৭ ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্যাকেজ আকারে ঠিকাদারের সাথে চুক্তি করার অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে।
অনুমোদন পাওয়া গেলে ২০১০সালের শুরুতে ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক নির্মাণ কাজ শুরু হবে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে।
সূত্র মতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করতে আগেও দুইবার দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু নানা ধরনের ত্রুটি-বিচ্যুতির কারণে দরপত্র বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করা হয়।
 Print    
- এশিয়ান হাইওয়ে নিয়ে ছাড় দেয়া হবেনা-বিএনপি 2009-11-08 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
চট্টগ্রাম নভেম্বর ৮(চিটাগাংটুডে ডটকম) চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এশিয়ান হাইওয়ে অবশ্যই চট্টগ্রামের ওপর দিয়ে নিতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না।
আমীর খসরু রোববার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
বাংলাদেশের স্বার্থে চট্টগ্রামের ওপর দিয়ে এশিয়ান হাইওয়ে নিতে হবে। এ ব্যাপারে বিগত চারদলীয় জোট সরকারের আমলেই সড়কের জরিপ হয়ে গেছে। লুক দ্যা ইস্ট তথা পূর্বমুখী কূটনীতির জন্য এটি খুব জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। এশিয়ান হাইওয়ের ব্যাপারে সবদল ও মতের লোকজনকে দাওয়াত করে দাবি আদায়ে নামা হবে। কারণ এটি একক কোন দলের দাবি নয়, চট্টগ্রামবাসী তথা দেশপ্রেমিক মানুষের দাবি।
কেজি স্কুল পুড়ুয়া ছোট বাচ্চারাও সহজে বুঝে ভারত থেকে আবার ভারতের সাতরাজ্য দিয়ে এশিয়ান হাইওয়ে নেয়া হলে দেশের অনেক ক্ষতি হবে। এ ব্যাপারে চট্টগ্রাম বিএনপি কাউন্সিল শেষ করার পরই মাঠে নামবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল আলম, দস্তগীর চৌধরী, শামসুল আলম, আবু সুফিয়ান, মোহাম্মদ মিয়া ভোলা, বিএনপি নেতা নাজিমুর রহমান, ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তী প্রমুখ।
 Print    
- হাটহাজারীতে ৪০যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ১ 2009-08-22 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
চট্টগ্রাম, আগস্ট ২১(চিটাগাংটুডে ডটকম) প্রায় ৪০জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার সময় শুক্রবার রাতে একটি বাস সেতুর রেলিং ভেঙ্গে খাদে পড়ে গেলে ১জন নিহত হয়। হাটহাজারী সদর ইউনিয়নের ভাঙ্গার পোল এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের হাটহাজারী অঞ্চলের সহকারী কমিশনার বাবুল আখতার সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ এবং দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করে। রাত প্রায় দুটার দিকে বাসটি এবং অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাস্থ থেকে আবু তাহের নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
সেখানে আর কোন যাত্রীর লাশ থাকার তেমন সম্ভাবনা না থাকাই উদ্ধার কাজ আপাতত শেষ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নিহত আবু তাহের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছে।
দমকল বাহিনী সূত্রে জানা গেছে, দমকলের পাঁচটি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে।
৪০ জনের মতো যাত্রী নিয়ে অনুকূল পরিবহনের একটি বাস খাগড়াছড়ির পথে সন্ধ্যায় চট্টগ্রাম ছেড়ে আসে। রাত নয়টার দিকে বাসটি ভাঙ্গার পুল পার হওয়ার সময় রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খাদটিতে পানির গভীরতা বেড়ে যাওয়ায় যাত্রীসহ বাসটি পানির নিচে তলিয়ে যায়। রাত ১০ টায় পুলিশ ও দমকল বাহিনী বাসটি উদ্ধারের কাজ শুরু করে।
 Print    
- ভারত হয়ে এশিয়ান হাইওয়ের পক্ষে সংসদীয় কমিটি 2009-08-12 
চট্টগ্রাম,জুলাই১২(চিটাগাংটুডে ডট কম) মিয়ানমারের পরিবর্তে ভারতের মধ্য দিয়েই বাংলাদেশকে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরামর্শ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এক সভায় ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের বিষয় বিবেচনা করে সরকারকে এশিয়ান হাইওয়ে বিষয়ে এই পরামর্শ দেয়া হয়েছে।
 Print    
- ভারত হয়ে এশিয়ান হাইওয়ের পক্ষে সংসদীয় কমিটি 2009-08-12 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
চট্টগ্রাম,জুলাই১২(চিটাগাংটুডে ডট কম) মিয়ানমারের পরিবর্তে ভারতের মধ্য দিয়েই বাংলাদেশকে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরামর্শ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এক সভায় ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের বিষয় বিবেচনা করে সরকারকে এশিয়ান হাইওয়ে বিষয়ে এই পরামর্শ দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে,বাংলাদেশের তিন দিকেই ভারতের সীমান্ত রয়েছে, তাই ভারতের মধ্য দিয়েই আমাদের এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হওয়া উচিত এবং এর মধ্যে দিয়ে বাণিজ্যিকভাবে বেশ উপকৃত হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি মনে করছে।
সূত্রমতে, যেহেতু মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের তেমন বাণিজ্য নেই তাই এশিয়ান হাইওয়ে চট্টগ্রাম-টেকনাফ হয়ে মিয়ানমারের সঙ্গে যুক্ত করার কোনো মানে নেই। টেকনাফ হয়ে কুনমিংয়ের মধ্য দিয়ে চীনের সঙ্গে যুক্ত হলে বাংলাদেশ খুব বেশি উপকৃত হবে না। কারণ কুনমিং এবং চীনের ওই অংশের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই।
বেনাপোল-ঢাকা-সিলেট এবং বাংলাবন্ধ-ঢাকা-সিলেট এই দুই রুটের মাধ্যমে ওই হাইওয়েতে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে; প্রথম রুটটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর সিলেটের তামাবিল সীমান্ত হয়ে এটি আবার উত্তরপূর্ব ভারতের আসামে ঢুকবে। দ্বিতীয় রুটটি ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবন্ধে প্রবেশ করবে এবং তামাবিল সীমান্ত হয়ে আবার ভারতের সঙ্গে যুক্ত হবে।
প্রধান বিরোধী দল বিএনপিসহ কেউ কেউ এভাবে ভারতের মধ্য দিয়ে যুক্ত হওয়ার বিরোধিতা করে বলছে, রুটটি বাংলাদেশে প্রবেশের পর টেকনাফ সীমান্ত হয়ে মিয়ানমারের সঙ্গে যুক্ত করা উচিত।
১৯৯২ সালের এপ্রিলে বেইজিংয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্থল যোগাযোগ প্রতিষ্ঠায় এশিয়ান ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট গঠনের বিষয় অনুমোদিত হয়। ২০০৩ সালের নভেম্বরে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ইন্টার-গভর্নমেন্টাল এগ্রিমেন্ট অন দি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক প্রণয়ন করা হয়। চুক্তিটি কার্যকর হয় ২০০৫ সালের ৪ জুলাই থেকে। চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত ছিল একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
১ লাখ ৪১ হাজার কিলোমিটার দীর্ঘ এ এশিয়ান হাইওয়ে ইউরোপের সঙ্গে যুক্ত। ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত এর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়। আর্থিক সহায়তা স্থগিত হয়ে যাওয়ার ১৯৭৫ সালের দিকে এর অগ্রগতি স্তিমিত হয়ে পড়ে। তবে গত শতকের ৮০ ও ৯০ দশকে আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন এর কাজে নতুন গতির সঞ্চার করে। ১৯৯২ সালের ৪৮তম অধিবেশনের পর এটি এসকাপের ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের অন্যতম একটি বিষয়ে পরিণত হয়।
 Print    
- অক্টোবরে খুলে দেযা হবে তৃতীয় কর্ণফূলী সেতু : যোগাযোগমন্ত্রী 2009-08-04 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, অক্টোবর মাসের মধ্যে তৃতীয় কর্ণফুলী সেতু যোগাযোগের জন্য খুলে দেওয়া হবে। রোববার দুপুরে চট্টগ্রামে কর্ণফুলী নদীর উপর নির্মাণাধীন তৃতীয় কর্ণফুলী সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই এশিয়ান হাইওয়ের রুট নির্ধারণ হবে।"এশিয়ান হাইওয়ের জন্য এখনও রুট চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে প্রস্তাবিত তিনটি রুটের বাইরে অন্য কোন রুট নির্ধারণ করতে হলে সরকার দেশের স্বার্থ রক্ষা করেই তা করবে।
এই সময় ৩য় কর্ণফুলী সেতু প্রকল্পের পরিচালক মো. মহিউদ্দিন মন্ত্রীকে অবহিত করেন, ইতোমধ্যে সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়ক ও টোল প্লাজা নির্মার্ণের সহ আনুষঙ্গিক কাজও দ্রুত এগিয়ে চলছে।
নানা রাজনৈতিক বির্তকের পর ২০০৬ সালের ১৯ জুলাই কর্ণফুলী নদীর উপর বর্তমান শাহ আমানত সেতুর পাশে ৯৫০ মিটার দীর্ঘ এবং ২৪ দশমিক ৪০ মিটার প্রশস্ত চার লেইনের এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
তিনি জানান, নগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ আরও সহজ করতে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের বিষয়টিও বিবেচনা করবে সরকার।
 Print    
- আরাকান সড়কে সড়ক দূর্ঘটনা: ৬জন নিহত 2009-07-28 
চট্টগ্রাম, জুলাই ২৭ (চিটাগাং টুডে.কম) - চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার ফনীর বটতল এলাকায় সোমবার বিকেল সাড়ে ৪টায় মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা আরাকান সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহতরা হচ্ছেন মাইক্রোবাস যাত্রী গোপাল (৪০), বেলাল মাঝি (৫০) ও ছমির উদ্দিন (৩৫)। নিহত অপর তিন মাইক্রোবাস যাত্রীর পরিচয় পাওয়া
এই দূর্ঘটনায় আহত ১২ জনকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন দুর্ঘটনায় চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এসে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 Print    
- অক্টোবরে খুলে দেযা হবে তৃতীয় কর্ণফূলী সেতু : যোগাযোগমন্ত্রী 2009-07-26 
  বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
চট্টগ্রাম, জুলাই ২৬ (চিটাগাংটুডে.কম) - যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, অক্টোবর মাসের মধ্যে তৃতীয় কর্ণফুলী সেতু যোগাযোগের জন্য খুলে দেওয়া হবে।
রোববার দুপুরে চট্টগ্রামে কর্ণফুলী নদীর উপর নির্মাণাধীন তৃতীয় কর্ণফুলী সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই এশিয়ান হাইওয়ের রুট নির্ধারণ হবে।"এশিয়ান হাইওয়ের জন্য এখনও রুট চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে প্রস্তাবিত তিনটি রুটের বাইরে অন্য কোন রুট নির্ধারণ করতে হলে সরকার দেশের স্বার্থ রক্ষা করেই তা করবে।
এই সময় ৩য় কর্ণফুলী সেতু প্রকল্পের পরিচালক মো. মহিউদ্দিন মন্ত্রীকে অবহিত করেন, ইতোমধ্যে সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়ক ও টোল প্লাজা নির্মার্ণের সহ আনুষঙ্গিক কাজও দ্রুত এগিয়ে চলছে।
নানা রাজনৈতিক বির্তকের পর ২০০৬ সালের ১৯ জুলাই কর্ণফুলী নদীর উপর বর্তমান শাহ আমানত সেতুর পাশে ৯৫০ মিটার দীর্ঘ এবং ২৪ দশমিক ৪০ মিটার প্রশস্ত চার লেইনের এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
তিনি জানান, নগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ আরও সহজ করতে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের বিষয়টিও বিবেচনা করবে সরকার।
 Print    
Designed & Developed By
HSSOFT
  Copyright © 2009, Chittagong Today.
All Rights reserved.
Home | About Us | Contact Us | Sitemap | Admin Login | Feedback | Subscription | User Policy | Terms & Conditions